রাজধানীতে আজ বিকেলে ১১ দলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক নির্বাচন ঘিরে সহিংসতা, নিপীড়ন, হত্যাকাণ্ড ও ধর্ষণের অভিযোগের প্রতিবাদ জানাতে আজ ঢাকায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোটের শরিকরা।
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশে জোটভুক্ত নেতা এবং দলের আমির শফিকুর রহমান উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯ আসনে ভোট হয়েছে। ফলাফল ঘোষিত হয়েছে ২৯৭টি আসনের, যার মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে।
মতামত দিন