রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই সনদে আজ স্বাক্ষর করতে যাচ্ছে এনসিপি।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টায় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

দলীয় সূত্রে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, জাতীয় সমঝোতার ধারাবাহিকতায় এই স্বাক্ষর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৭ অক্টোবর রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একই সনদে স্বাক্ষর করেছিলেন।

বিশ্লেষকদের ধারণা, এবার এনসিপি আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ায় জাতীয় রাজনৈতিক সমঝোতা ও আলোচনার পরিধি আরও বিস্তৃত হতে পারে।

মতামত দিন