রাজনীতি
ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন আন্তর্জাতিক যেসব দেশের প্রতিনিধিরা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার প্রধান এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী, নেপাল ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া আরও কিছু দেশের প্রতিনিধি ঢাকায় উপস্থিত থাকবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এক মন্ত্রী অনুষ্ঠানস্থলে আসবেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোদিকে শপথ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের মধ্যে রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সার্কভুক্ত দেশগুলো। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেন।

সূত্র জানিয়েছে, দিল্লিতে অনুষ্ঠিত এআই ইম্প্যাক্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধি অংশগ্রহণ করবেন। মোদি শিডিউল ব্যস্ততার কারণে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। তবে ভারত থেকে প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসতে পারেন। এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এস জয়শঙ্কর ঢাকায় উপস্থিত ছিলেন।

পাশাপাশি উল্লেখ করা হয়, ড. মুহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার সময় ভারতের সঙ্গে সম্পর্কের মধ্যে টানাপড়েন লক্ষ্য করা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও কয়েকবার গণমাধ্যমে এ বিষয়টি উল্লেখ করেছেন।


মতামত দিন