উপদেষ্টাদের সেফ এক্সিটের আগে সম্পদের হিসাব দাখিলের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করেছেন যে, কিছু উপদেষ্টা নিরাপদভাবে পদত্যাগের পরিকল্পনা করছেন। তিনি দেশবাসী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের অনুরোধ জানিয়েছেন, পদত্যাগের আগে সম্পদের বিস্তারিত হিসাব জনগণের সামনে প্রকাশ করতে।
শনিবার রাতে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিলে এই মন্তব্য করেন তিনি। মিছিলটি নোয়াখালীর ঘটনার পাশাপাশি দেশে বিএনপির সহিংস কার্যক্রমের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “উপদেষ্টাদেরকে নির্দেশ দেওয়া হবে, নিরাপদ প্রস্থান করার আগে তাদের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। জনগণের সামনে তাদের গত কর্মকাণ্ডের স্বচ্ছ হিসাব তুলে ধরা প্রয়োজন।”
তিনি আরও অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ঢাকা-৮ আসনে ভোট কারচুপি হয়েছে। নির্বাচনের প্রক্রিয়ায় সরকারের কিছু কর্মকর্তার অংশগ্রহণের মাধ্যমে জনগণের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেন এনসিপি নেতা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “ড. ইউনূস, আপনার পদক্ষেপ ও লন্ডনে আপনার কার্যকলাপের ফলস্বরূপ দেশে একটি ভিন্ন সংস্কৃতির জন্ম হয়েছে। নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ইতিহাসের কাছে দায়বদ্ধ হবে।”
তিনি সতর্ক করেছেন, “বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের অফিস উদ্বোধন ও নারীদের ওপর হামলার ঘটনা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। এমন কাজে কেউ ক্ষমা পাবেন না।”
মতামত দিন