সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা এবার ভিন্ন পরিবেশে হতে যাচ্ছে। প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে নয়, বরং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান।
একই দিনে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। ২৯৭টি আসনের মধ্যে তারা পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, যা তাদের প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দলের অবস্থানে নিয়ে যাচ্ছে।
মতামত দিন