রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপিকে অভিনন্দন কমনওয়েলথ মহাসচিবের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে নির্বাচনে জয় পাওয়ায় তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন বিএনপি-কে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট নাগরিক, প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারীদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। স্থগিত থাকা দুই আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া শরিক দলগুলো তিনটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন।

মতামত দিন