রাজনীতি
ছবি: সংগৃহীত

ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগের ঘোষণা আসিফ মাহমুদের।

নিজেস্ব প্রতিবেদক:

সংসদে বিরোধী রাজনীতির কার্যকর ভূমিকা জোরদার করতে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণে ‘ওয়াচডগ’ হিসেবে ভূমিকা রাখতে একটি ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে একই ধরনের প্রস্তাব দেন মোহাম্মদ শিশির মনিরজামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জানান, তারাও একটি ছায়া মন্ত্রীপরিষদ গঠনের পরিকল্পনা করছেন।

ছায়া মন্ত্রিসভা কী ও কেন

সংসদীয় গণতন্ত্রে সাধারণত বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠিত হয়। এতে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন করে ‘ছায়া মন্ত্রী’ থাকেন, যারা সংশ্লিষ্ট খাতের নীতি ও সিদ্ধান্ত বিশ্লেষণ করেন।

এ ধরনের কাঠামোর মূল উদ্দেশ্য হলো সরকারের সিদ্ধান্তের ইতিবাচক ও নেতিবাচক দিক মূল্যায়ন, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং প্রয়োজনে বিকল্প প্রস্তাব সামনে আনা। যদিও তাদের কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবুও এটি সরকারের জবাবদিহি বাড়াতে এবং ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার প্রস্তুতিতে বিরোধী দলকে সহায়তা করে।

মতামত দিন