জরুরি ব্রিফিংয়ে যাচ্ছে জামায়াত।
তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন।
এদিকে দলের আমির শফিকুর রহমান সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, দল গণতান্ত্রিক কাঠামোর প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল এবং এখনো সেই অবস্থানেই রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইন ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
মতামত দিন