রাজনীতি
ছবি: সংগৃহীত

ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় ঠেকানো হয়েছে: আমিনুল হক।

 নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ঢাকা-১৬ আসনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন মো. আমিনুল হক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি পুনর্নির্বাচনের দাবি জানান এবং পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।

তার দাবি, ভোটাররা তাকে সমর্থন দিলেও নানা অন্তরায় ও অগণতান্ত্রিক পরিস্থিতির কারণে সেই সমর্থন ফলাফলে প্রতিফলিত হয়নি। জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

পল্লবী ও রূপনগর এলাকার ভোটারদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবেন এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাফল্যকে ঐতিহাসিক উল্লেখ করে দলকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, এই ফলাফল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আনবে।

মতামত দিন