রাজনীতি
ছবি: সংগৃহীত

হতাশ হওয়ার কিছু নেই—আল্লাহর ওপর ভরসা রাখতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের নির্বাচনে পরাজয়ের পর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াত উল্লেখ করে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই—আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকায় নির্বাচন চলাকালেই আসনটি রাজনৈতিক আলোচনার কেন্দ্র হয়ে ওঠে।

এই আসনে শেষ পর্যন্ত বিজয়ী হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে জয়ের লড়াইয়ে এগিয়ে থাকতে পারেননি জাতীয় নাগরিক পার্টি-এর এই নেতা।

মতামত দিন