রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও অভিযোগ হটলাইন চালু করেছে জামায়াতে ইসলামী।

নিজেস্ব প্রতিবেদক:

সদ্য সমাপ্ত নির্বাচনের পর দেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির কোনো ঘটনা ঘটলে তা দ্রুত জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়ড পেজ থেকে তিনি এই উদ্যোগের তথ্য প্রকাশ করেন।

হটলাইনের মাধ্যমে বিশেষভাবে জামায়াতে ইসলামীর সদস্য, ১১ দলীয় জোটের অংশীদার, স্বতন্ত্র প্রার্থী এবং ভিন্নমত পোষণকারী নাগরিকদের ওপর সংঘটিত সহিংসতা বা হয়রানির ঘটনা দ্রুত জানাতে বলা হয়েছে। অভিযোগ নথিভুক্ত ও যাচাইয়ের জন্য কেন্দ্রীয় হটলাইনের নম্বর নির্ধারণ করা হয়েছে— ০৯৬৩৯-১১১৪৪৪।

অভিযোগ করার সময় নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, ঘটনার ধরন এবং বিস্তারিত বিবরণ উল্লেখ করার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সবাইকে শান্ত থাকতে হবে, আইন নিজের হাতে না নিতে হবে এবং প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি, প্রয়োজন হলে দেশ-বিদেশের গণমাধ্যমেও বিষয়টি তুলে ধরার কথা বলা হয়েছে।

মতামত দিন