গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিজয় দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা এবং বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ছয় লাখ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। এছাড়া ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতার নিহত হওয়ার কথাও তিনি তুলে ধরেন।
মহাসচিব আরও বলেন, এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে যে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা দেশের পরিবর্তন চায়, তারা ব্যালটের মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন।
শেষে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে উদার গণতন্ত্রের জয় নিশ্চিত হয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশের মানুষকে নেতার পাশে থেকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।
মতামত দিন