রাজনীতি
ছবি: সংগৃহীত

জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন:গণতন্ত্র ও জাতীয় ঐক্যের আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে অংশ নেন তারেক রহমান, যেখানে তিনি দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর বক্তব্যে উল্লেখ থাকে, এই জয়ের মাধ্যমে গণতন্ত্র এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের সব জনগণকে অভিনন্দন জানাই। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশের গণতন্ত্রের পথ সুগম করতে সক্ষম হয়েছি। তিনি ফ্যাসিবাদ থেকে উদ্ভূত ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করার কথা জানান।

তারেক রহমান আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে দেড় দশকেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তিনি দেশের রাজনৈতিক দলগুলো—জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি দলকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো হলো গণতন্ত্রের বাতিঘর। সরকার ও বিরোধীদল যথাযথ দায়িত্ব পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তারেক রহমান দেশ গঠনে সব গণতান্ত্রিক দলের চিন্তা ও পরামর্শকে গুরুত্ব দিতে চান। তিনি যোগ করেন, আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, তবে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। জাতীয় ঐক্য শক্তি, বিভাজন দুর্বলতার কারণ বলে তিনি মনে করেন।

মতামত দিন