রাজনীতি
ছবি: সংগৃহীত

সরকার গঠন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন পথে এগোতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে নির্বাচনের ফলাফলের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিশেষ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ভোট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে উপস্থিত হবেন দলের চেয়ারম্যান তারেক রহমান

গত বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথ সুগম করেছে। নির্বাচনে দলটি মোট ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। একক সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ জন সংসদ সদস্য।

দলের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর দ্রুততম সময়ে মন্ত্রীপরিষদ গঠন করে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন তারেক রহমান

মতামত দিন