বিএনপি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে: সারজিস আলম।
পঞ্চগড়-১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী সারজিস আলম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানান তিনি।
সারজিস আলমের ফেসবুক পোস্ট অনুযায়ী, "এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের বাড়িঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দিয়েছে। অনেকেই নিরাপদে পালিয়ে আছে। আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি চালাতে চাই। ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা অতিরিক্ত উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন, তাদের সংশোধনের আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।"

মতামত দিন