রাজনীতি
ছবি: সংগৃহীত

২১ হাজার ভোটের ব্যবধানে হেরে গেলেন ব্যারিস্টার ফুয়াদ।

নিজেস্ব প্রতিবেদক:

বেসরকারি ফলাফলে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার বাংলাদেশ পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ), যিনি প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ১২৬টি কেন্দ্রের ফলাফলে জয়ী প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট, আর ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ১০ হাজার ৯২ জন—এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৪৬, নারী ১ লাখ ৫৩ হাজার ২৪৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

মতামত দিন