রাজনীতি
ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে জয় তাহসিনা রুশদী লুনার।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী) আসনে বেসরকারি ফলাফলে উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন গুম হওয়া সাবেক এমপি ইলিয়াস আলী-এর স্ত্রী তাহসিনা রুশদী লুনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলী-কে প্রায় ৭৯ হাজার ৩২১ ভোটে পিছনে ফেলে বিজয় নিশ্চিত করেন।

ঘোষিত ফল অনুযায়ী ১২৮টি কেন্দ্রের গণনায় লুনা পান ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট, আর দেওয়াল গড়ি প্রতীকের প্রতিদ্বন্দ্বী পান ৩৮ হাজার ৬৩৫ ভোট।

মতামত দিন