ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মগবাজারে দলটির শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ১৫০টি আসনে পুনর্নির্বাচনের দাবি জানানো হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও আলোচনায় এসেছে।
দলীয় উচ্চপর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
মতামত দিন