ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব টিকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, ওই কেন্দ্রসহ মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে দেখছেন তারা এবং সেখানে ভোট ডাকাতির চেষ্টা চলছে বলে দাবি করেন।ঢাকা-৮ আসনে যদি ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেবো।
শাপলা প্রতীকের এই প্রার্থী সতর্ক করে বলেন, ঢাকা-৮ আসনে ভোটে অনিয়ম হলে তা প্রতিরোধ করা হবে। প্রয়োজনে মির্জা আব্বাসের রাজনৈতিক প্রভাব ভেঙে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, বিএনপির রাজনীতি মোকাবিলায় তারা কঠোর অবস্থানে থাকবেন। একই সঙ্গে তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে নির্বাচন বানচালের চেষ্টা না করার আহ্বান জানান এবং গণতন্ত্র রক্ষায় মানুষের ত্যাগের কথাও উল্লেখ করেন।
মতামত দিন