লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ইশরাক, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তার মতে, ভোটার উপস্থিতি ইতিবাচক এবং সময় বাড়ার সঙ্গে অংশগ্রহণ আরও বাড়বে। পুরান ঢাকার মানুষ তুলনামূলক দেরিতে ভোটকেন্দ্রে আসেন বলেও মন্তব্য করেন তিনি।
তবে ভোটের মাঠে অনিয়মের অভিযোগও তোলেন ইশরাক হোসেন। তার দাবি, নির্বাচনের শুরু থেকেই কিছু জায়গায় টাকা ছড়িয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা হয়েছে। এসবের জবাব জনগণ ভোটের মাধ্যমেই দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। নিজের বিজয় নিয়ে তিনি শতভাগ আশাবাদী বলেও জানান।
এর আগে তার প্রেস উইং থেকে সকাল পৌনে ৮টার দিকে ভোট দেওয়ার কথা জানানো হয়েছিল। সে অনুযায়ী সাংবাদিকরা সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নিলেও শেষ পর্যন্ত দুপুরের দিকে তিনি কেন্দ্রে এসে দ্বিতীয় তলায় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
উল্লেখ্য, একই কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইশরাক হোসেনের মা ইশমত আরাও ভোট দিয়েছেন এবং তিনিও ছেলের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মতামত দিন