রাজনীতি
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোট নির্বাচনে ভোট বর্জনের পরিকল্পনা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজেস্ব প্রতিবেদক:

১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন বয়কটের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোটপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তার ভাষ্য অনুযায়ী, জোট পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও এখন পর্যন্ত ভোট বর্জনের প্রশ্ন উঠেনি এবং সামগ্রিক পরিবেশও শান্ত রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে যে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে, তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

ভোটারদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবাই যেন নির্ভয়ে কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি ‘নীরব ভোট বিপ্লব’ ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন