রাজনীতি
ছবি: সংগৃহীত

মেহেরপুরে ভোট কেন্দ্রে জামায়াত ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫ আটক ৩।

নিজেস্ব প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোট কেন্দ্র নিয়ে দ্বন্দ্বের কারণে পৃথক দুই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পাশাপাশি তিনজনকে পুলিশ আটক করেছে।

মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে, ভোট কেন্দ্রের কাছাকাছি, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটারদের কেন্দ্রে যাওয়ার বিষয়ে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর তা হাতাহাতিতে রূপ নেয়। এতে বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াতের বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান (রিটন) ও আইনাল গাজী আহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত জামায়াত সমর্থক শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করে।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের পর ভোটকেন্দ্রটি পুনরায় খোলা হয়েছে এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চালু রয়েছে।

এছাড়া, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ভোটারদের কেন্দ্রে প্রবেশ বাধা সংক্রান্ত বিবাদের কারণে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে নতুন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানিয়েছেন, কেন্দ্র এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মতামত দিন