রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পরিদর্শন করার সময় ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন। অভিযোগ, তার ওপর কেন্দ্রের বাইরে হামলা চালানো হয়।

বৃহস্পতিবার দুপুরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার সময় কেন্দ্রের বাইরে কিছু সমর্থক ‘ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি তীব্র হয় এবং কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে পাটওয়ারীকে কেন্দ্র থেকে সরিয়ে নেন।

এ ঘটনায় তিনি অভিযোগ করেন, কেন্দ্রে প্রবেশের সময় বিএনপির সমর্থকরা প্রশাসনের সামনে তাদের ওপর আক্রমণ চালিয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন