ব্রাহ্মণবাড়িয়া ভোটকেন্দ্রে রুমিন ফারহানা ও জুনায়েদ সমর্থকদের মধ্যে হাতাহাতি, বন্ধ ছিল ভোটগ্রহণ
নিজেস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রের ভোটকক্ষে শুরু হওয়া বাগবিতণ্ডা পরে বাইরে গিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।
আলীনগর ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. অহিদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং পরে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
মতামত দিন