নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোট কেন্দ্রে হামলার অভিযোগ, নাহিদ ইসলাম কড়া বার্তা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে ঢাকা-০৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি পোস্ট শেয়ার করে নাহিদ ইসলাম বলেন, ইতিহাস সাক্ষী, আন্দোলনকে আঘাতে থামানো যায় না, আদর্শকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থীর সন্ত্রাসী বাহিনী ভোট ডাকাতি করছে। তিনি বলেন, “প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন। কেন্দ্রে প্রবেশের পর আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”
নাসীরুদ্দীন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

মতামত দিন