জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।
নিজেস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলের কেন্দ্রীয় মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, সংবাদ সম্মেলন বেলা ২টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অতিরিক্ত ব্রিফিং আয়োজন করা হয়েছে।
এছাড়া, নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সমন্বয়ের জন্য বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
মতামত দিন