রাজনীতি
ছবি: নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জ-৪: মাওলানা রফিকুল ইসলাম খান নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভোটকেন্দ্র, ডিক্রিরচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

প্রার্থী নিজ হাতে ভোট দিতে এসে ভোটগ্রহণের পরিবেশ এবং ভোটার উপস্থিতি দেখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম চলছে এবং প্রার্থী ভোটদানের পর কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটারদের সঙ্গে স্বাভাবিকভাবে আলাপ করেন।

এ ঘটনায় প্রার্থীর উপস্থিতি কেন্দ্রে উৎসাহের পরিবেশ সৃষ্টি করেছে।

মতামত দিন