রাজনীতি
ছবি: সংগৃহীত

ফেনীতে ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ওপর হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মধ্যম ফরহাদ নগর গ্রামের মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বিএনপির দুই কর্মী বকু ও স্বপনের নামে।


প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, হামলায় রেজাউল করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত হওয়া হিসেবে জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে রেজাউল করিমের ওপর অতর্কিত হামলা চালায়।

ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি নিয়ে তাদের কাছে এখনও বিস্তারিত তথ্য নেই, পরে প্রয়োজনীয় বিবরণ প্রকাশ করা হবে।

ফেনী জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হান্নান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

ফেনী মডেল থানার ওসি ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং কেন্দ্রটি পরিদর্শন করেছে।

মতামত দিন