রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাঁচজন আহত, দুই কর্মী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন এবং দুই জামায়াত কর্মীকে পুলিশ আটক করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। সংঘর্ষে বিএনপি সমর্থক আশাদুল আহত হন। অপরদিকে জামায়াতের চার সমর্থক—বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী—ও আহত হন।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “ভোট কেন্দ্রের দিকে যেতে বাধা দেয়ার অভিযোগে সকালেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। পুলিশ ও বিজিবি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এই ঘটনায় জামায়াত সমর্থক হরেন-শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে এলাকায় শান্তি ফিরে আসে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।

মতামত দিন