রাজনীতি
ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি: আমির মামুনুল হক।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক জানিয়েছেন, এ পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ এবং কোনো ধরনের সমস্যার মুখোমুখি হননি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটপ্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে এ কথা বলেন।


তিনি জানান, ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি সংখ্যা না হলেও, মোটামুটি ভোটার তাদের অংশগ্রহণ করছেন। “এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে,” মন্তব্য করেন মামুনুল হক।

ফলাফল মেনে নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, কৃত্রিম সংকট তৈরি না হয় এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে নির্বাচনের ফলাফল যাই হোক, তা মেনে নেব।”

সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সরেজমিনে দেখা গেছে, ভোটগ্রহণ শুরু থেকে সুষ্ঠুভাবে চলছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছেন।

ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

মতামত দিন