রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা–১৭ আসনের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।


ভোট দিতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। কেন্দ্র এলাকাজুড়ে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় তারেক রহমানের ভোটদান ঘিরে দলীয় নেতাকর্মী, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদের আগ্রহ লক্ষ্য করা যায়।

তিনি এবার ঢাকা–১৭ আসনের পাশাপাশি নিজ পৈতৃক এলাকা বগুড়া–৬ আসন থেকেও ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মতামত দিন