কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে আশুলিয়ায় বিএনপির ১৩ কর্মী আটক
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ধামসোনা ইউনিয়নের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এলাকায় টহল দল অভিযান চালিয়ে প্রথমে ৯ জনকে আটক করে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।
একই সময় ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম কেন্দ্র এলাকাতেও পৃথক অভিযানে আরও চারজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারাও একই প্রার্থীর অনুসারী হিসেবে শনাক্ত হয়েছেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ জানিয়েছেন, সেনাবাহিনী আটক ব্যক্তিদের রাতেই থানায় বুঝিয়ে দিয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এবং যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন