অর্থ ও অস্ত্র উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ।
নিজেস্ব প্রতিবেদক:
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের দিকে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে অস্ত্র মজুদ করা হচ্ছে।
আসিফ মাহমুদ সজীব বলেন, ভোটারদের সঙ্গে অর্থ লেনদেন অপরাধ হলেও, অর্থ পরিবহনের ক্ষেত্রে হেনস্তা করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে হস্তক্ষেপ না করে নিরপেক্ষ আচরণের অনুরোধ জানান।
এদিকে, দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন অভিযোগ করেন, হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেনি। পাশাপাশি সার্জিস আলমের গাড়িবহরেও হামলার চেষ্টা হয়েছে। তিনি বলেন, সহিংসতার রাজনীতি দেশে কাম্য নয়।

মতামত দিন