লন্ডনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিঙ্গাপুর বিএনপি নেতাদের।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরে বসবাসরত দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (৮ মে) লন্ডনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবে সিঙ্গাপুর বিএনপির একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি শামছুর রহমান ফিলিপ। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশরাফুর রহমান রবিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং আবু সায়েম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতারা তারেক রহমানের দিকনির্দেশনায় দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসে বসবাসকারী বিএনপি কর্মীদের সম্পৃক্ততা ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতের সুযোগ পেয়ে নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার করেন।

মতামত দিন