হাদি হত্যা বিচারের অঙ্গীকার নিয়ে তিন প্রার্থীকে ঘিরে জাবেরের পোস্ট।
নিজেস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে জাবের বলেন, মহিউদ্দিন রনি, নাসিরউদ্দীন পাটোয়ারী ও হাবিবুর রশিদ হাবিব—তিনজনই ভিন্ন রাজনৈতিক অবস্থানে রয়েছেন। তাদের একজন স্বতন্ত্র প্রার্থী, একজন এনসিপির এবং অন্যজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে হাদি হত্যার বিচার চাওয়ার প্রশ্নে তাদের অবস্থানকে তিনি স্পষ্ট ও দৃঢ় বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তাদের পক্ষে সরাসরি ভোট চাওয়ার আহ্বান নেই। ভোটাররা যেন নিজেদের বিবেচনায় সবচেয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচন করেন—এমন আহ্বান জানান তিনি। তবে যারা হাদি হত্যার বিচার দাবিতে সোচ্চার থাকবেন এবং ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থাকবেন, তাদের প্রতি সমর্থন ও ভালোবাসা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে জাবের লিখেছেন, দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে এবং ভবিষ্যত প্রজন্মও সেই লড়াই চালিয়ে যাবে।
মতামত দিন