রাজনীতি
ছবি: সংগৃহীত

অপতথ্য ছড়িয়ে ভোটার বিভ্রান্তির চেষ্টা চলছে: জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন নির্বাচন ঘিরে দেশে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতির মধ্যেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে উদ্বিগ্ন হয়ে একটি গোষ্ঠী ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

এ ধরনের প্রচারণাকে গুরুত্ব না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার ও দায়িত্ব—তাই প্রত্যেকে যেন নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেন।

দেশের জনগণ একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

মতামত দিন