রাজনীতি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়-১ আসনে নিজস্ব প্রার্থী না থাকায় সারজিস আলমকে সমর্থন দিলেন ইসলামী আন্দোলন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর) কোনো প্রার্থী না দেওয়ায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলমের প্রতি সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক।

এর আগে সারজিস আলম স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন, যেখানে দলটির নেতারা আনুষ্ঠানিকভাবে তার প্রতি সমর্থনের কথা জানান।

দলটির নেতাদের ভাষ্য, ওই আসনে নিজেদের প্রার্থী না থাকায় তারা নীতিভিত্তিক ও জনমুখী রাজনীতির বিবেচনায় সারজিস আলমকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। জুলাই আন্দোলনে তার ভূমিকার কথাও উল্লেখ করে তারা জানান, শাপলা কলি প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন নেতাকর্মীরা।

জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী না থাকায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারজিস আলমের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এবং এনসিপির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সংগঠক বলেও উল্লেখ করেন তিনি।

মতামত দিন