রাজনীতি
ছবি: সংগৃহীত

বিতর্কিত বক্তব্যের জেরে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী দল থেকে বহিষ্কৃত।

নিজেস্ব প্রতিবেদক:

দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, দলীয় নীতিমালা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ ঘটনা আলোচনায় আসে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দলীয় প্রার্থীর পক্ষে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে দেখা যায় তাকে—যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে বিএনপির সাবেক এই সংসদ সদস্যের মনোনয়ন আগে ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছিল।

মতামত দিন