রাজনীতি
ছবি: সংগৃহীত

রাজাপুর ও সদর উপজেলায় দাঁড়িপাল্লার অফিসে অগ্নিকাণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ঝালকাঠির রাজাপুর ও সদর উপজেলায় নির্বাচনী সহিংসতার অভিযোগ উঠেছে। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একটি প্রচার কার্যালয় এবং দুই কর্মীর দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজাপুরের সাতুরিয়া ও সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেসাইনখান এলাকায় এসব ঘটনা ঘটে।

জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান দাবি করেছেন, বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে। তার অভিযোগ, নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতে এমন নাশকতা চালানো হয়েছে।

ঝালকাঠি-১ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ড. ফয়জুল হকও একই অভিযোগ তুলে বলেন, ভোটের শেষ সময়ে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে বিএনপি প্রার্থীর সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করছেন। তার মতে, ভোটের পরিবেশ প্রভাবিত করাই ছিল এ ঘটনার লক্ষ্য।

জেলা জামায়াত নেতারা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দ্রুত পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

মতামত দিন