রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ভিপি জয়নাল।

নিজেস্ব প্রতিবেদক:

ফেনী-২ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের চলমান জুলুম ও দুর্নীতি চিরতরে বন্ধ হবে। দলের সাইনবোর্ড ব্যবহার করে কেউ অপকর্ম করতে পারবে না এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো সুযোগ দেওয়া হবে না।

সোমবার সকালে ফেনী শহরের গণমিছিল শেষে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভিপি জয়নাল বলেন, “দেশে বিএনপি সরকার গঠনের পর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, শান্তি ও শৃঙ্খলা ফিরবে, এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয়ে প্রতিটি অপরাধের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হবে।” তিনি ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারকেই দলের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, পৌর বিএনপির আহ্বায়ক, এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতামত দিন