ঢাকা-১১ আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চাওয়া রিট দায়ের।
ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ আদালতে রিট দায়ের করেছেন।
ঢাকা-১১ আসনটি গঠিত গুলশানের বিভিন্ন ওয়ার্ড ও সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড দিয়ে। মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৩৯ হাজার, যেখানে পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার এবং নারী ভোটার দুই লাখ ১৬ হাজারের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে বিভিন্ন দল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির এম এ কাইয়ুম, এনসিপি মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

মতামত দিন