রাজনীতি
ছবি: সংগৃহীত

বাবুনগরী ইস্যুতে বিক্ষোভে নিজেই হাজির নাসীরুদ্দীন,পরে দুঃখ প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিতর্কের জেরে তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হেফাজতে ইসলামের সাবেক আমির ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে তার বক্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘ভিত্তিহীন’ দাবি করে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ’-এর ব্যানারে বিক্ষোভ শুরু হয়। কর্মসূচি শুরুর কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে নাসীরুদ্দীন পাটওয়ারীকেও উপস্থিত থাকতে দেখা যায়। এমনকি তিনি সেখানে বক্তব্যও দেন বলে জানা গেছে।

পরবর্তীতে বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন লেখেন, তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি নিঃশর্তভাবে দুঃখিত।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। সাদিকুর রহমান খান নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, যে বিক্ষোভ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি নিজেই সবার আগে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপি নেতা মির্জা আব্বাসকে নিয়েও মন্তব্য করেন তিনি।

মতামত দিন