রাজনীতি
ছবি: সংগৃহীত

আমরা অন্যরকম দেশ গড়তে চাই: জাইমা রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নেতৃত্বে অংশগ্রহণে সমান সুযোগ দিতে বিশেষ দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ বক্তব্য রাখেন।

জাইমা বলেন, নারীদের জন্য নেতৃত্ব গড়ার ধারাবাহিক ব্যবস্থা তৈরি করা জরুরি। ছাত্র পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় সরকারের পদ পর্যন্ত একটি সুসংহত পাইপলাইন না থাকলে সম্ভাব্য নেত্রীদের বিকাশ বাধাগ্রস্ত হবে। তিনি সতর্ক করেন, সুযোগ ও সুবিধার অভাব নারী নেতৃত্বের বিকাশকে থামিয়ে দিতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক এবং নাগরিক দায়িত্ব ছাড়া কেউ নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারবে না। পুরুষদের জন্য যা সুযোগ রয়েছে, নারীদেরও তার সমান প্রাপ্যতা থাকা উচিত। নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া নেতৃত্ব বিকাশে বৈষম্য সৃষ্টি হয়।

অর্থনৈতিক সুযোগ-সুবিধার বিষয়েও জাইমা বলেন, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়াতে আর্থিক বৈষম্য দূর করা অত্যাবশ্যক। সুবিধা নিশ্চিত করলে নারী নেতৃত্ব আরও সক্রিয় হবে।

তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ গড়ার চিন্তায় পরিবর্তন আনা জরুরি। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই নারীদের নিরাপত্তা ও সহায়তায় দায়িত্ব নিতে হবে। প্রতিটি দলের নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকা উচিত, যাতে নেত্রী বা কর্মীদের হয়রানি হলে দল দায়ভার নেয় এবং তাদের পাশে দাঁড়ায়।

জাইমা রহমান মনে করিয়ে দেন, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে এক ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

মতামত দিন