রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় অসুস্থ মুফতি আমির হামজা, হাসপাতালে ভর্তি।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় গণসংযোগকালে অসুস্থ হওয়ায় তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়।

প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়াজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সম্ভবত ফুড পয়জনিং হয়েছে। তিনি বেশ কয়েকবার বমি করেছেন, তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

কুষ্টিয়ার পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হওয়ায় মুফতিকে হাসপাতালে নেওয়া হয়। তিনি সুস্থ রয়েছেন এবং শিগগিরই প্রচারণা চালিয়ে যাবেন।

মতামত দিন