শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহযোগিতা চেয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জেনেভাস্থ বাংলাদেশ মিশন জানিয়েছে, ওএইচসিএইচআর থেকে প্রতিক্রিয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

মতামত দিন