আজ ঢাকার ছয়টি সংসদীয় এলাকায় জনসভা করবেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় এলাকায় পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে আয়োজিত এসব সমাবেশে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট এলাকায়, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশের শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে দিনের শেষ জনসভায় অংশ নেবেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাজুড়ে দুই দিনে মোট ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এ কর্মসূচির ঘোষণা দেন।
মতামত দিন