আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে বিশেষ ভাষণ দেবেন জামায়াত আমির।
আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে বিশেষ ভাষণ দেবেন। বিষয়টি বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে জামায়াত জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করার জন্য গতকাল জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের আবেদন করা হয়েছে। সংগঠনটি আশা করছে, নির্ধারিত সময়ে ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন