রাজনীতি
ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই চালু করল বিএনপি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-১৭ এর কড়াইল বস্তিতে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। আজ বুধবার জামাইবাজার মাঠে এই সেবার উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

তিনি বলেন, নির্বাচনে তারেক রহমান জয়ী হলে শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবাসহ অর্থনৈতিক উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দলের কিছু কর্মকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

চেতনা বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, শুরুতে কড়াইল বস্তিতে সুবিধা দেওয়া হবে, পরে এটি পুরো ঢাকা-১৭ আসনে সম্প্রসারিত হবে। তিনি বলেন, সংগঠনটি আগে বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে।

ফ্রি ওয়াইফাইয়ের পাশাপাশি স্থানীয় ছাত্র-ছাত্রী ও যুবকদের জন্য শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এলাকার জীবনযাত্রার মানোন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন