রাজনীতি
ছবি: সংগৃহীত

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা: নাহিদ ইসলাম।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক নিষিদ্ধকরণ প্রশ্নে আজ রাতেই চূড়ান্ত ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

নাহিদ লিখেন, “ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। বিচার না হওয়া, জামিনে মুক্তি এবং অবৈধ রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে দেওয়ায় সরকারের প্রতি অনাস্থার জায়গা তৈরি হয়েছে। আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে।”

তিনি বলেন, জুলাই মাসে মুজিববাদীদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি ছিল। এখন স্পষ্ট রোডম্যাপ ছাড়া রাজপথ ছাড়বেন না বলে জানান তিনি। “বিচার, নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণের রোডম্যাপ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।”

এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে ফেসবুকে জানান, রাত ১০টা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু হবে।

তিনি লিখেন, “যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই, তার সঙ্গে আমরা নেই।”

মতামত দিন