ফরিদপুরে ভোটারদের সঙ্গে জনসভায় তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ফরিদপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী সফর অনুষ্ঠিত হলো। ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
বরিশালের সমাবেশ শেষ করে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হেলিকপ্টার যোগে তিনি ফরিদপুরে পৌঁছান। স্টেডিয়ামে অবতরণের পর আনুমানিক ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।
দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন হাতে নানা গোষ্ঠীর নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে জনসভাস্থলে সমবেত হচ্ছেন।
দেখা যায়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা—ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর থেকে নেতাকর্মীরা স্লোগান তুলে জনসভাস্থলে প্রবেশ করছেন। রাজেন্দ্র কলেজ মাঠও মানুষে পরিপূর্ণ, এমনকি পার্শ্ববর্তী এলাকা ও সড়কেও সমাবেশে যোগ দেওয়া জনগণের ঢল নেমেছে।
মতামত দিন